অবশেষে বিতর্কিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারজ’র সেন্সর বাতিল হলো। সিনেমাটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর। সেন্সর সনদ হাতে পেয়ে ১৫ মে প্রেক্ষাগৃহে এটি মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। সে লক্ষ্যেই পোস্টার ও ট্রেলারও প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় চিত্রনায়িকা মৌসুমীকে। আর তাতেই বাধে বিপত্তি। অভিযোগ তুলেন চিত্রনায়িকা মৌসুমী।
তিনি জানান, এ ধরনের কোনো সিনেমায় তিনি অভিনয় করেননি। বিষয়টি নিয়ে এক ফেসবুক লাইভে নায়িকার স্বামী ওমর সানীও ক্ষোভ প্রকাশ করেন। এমনকি সিনেমাটির মুক্তি স্থগিত করার দাবিও তুলেন। শুধু মৌসুমী নয়, অভিযোগ করেন ছোট পর্দার আরেক অভিনেত্রী জেবা জান্নাত।
তার দাবি, নাটকের কথা বলে অভিনয় করিয়ে সেসব দৃশ্য সিনেমার ব্যবহার করা হয়েছে। এমনকি তার অনুমতি ব্যতীত পোস্টারে ছবিও ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে জেবা জান্নাত নাটক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগও জানান। এমনকি সুপ্রিম কোর্টে রিট পিটিশনও দায়ের করেন।
অবশেষে জেবা জান্নাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনেমার সেন্সর বাতিল হলো। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। তিনি জানান, সিনেমার একজন সহঅভিনেত্রীর অভিযোগই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিল করা হয়েছে।
মাসুমা রহমান তানি বলেন, 'আমরা চলচ্চিত্রটির সেন্সর দিয়েছিলাম। তখন এটির বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। এরপর বিষয়টি নিয়ে জেবা জান্নাত নামে প্রজেক্টের সঙ্গে যুক্ত একজন লিখিত অভিযোগ করেন। অভিযোগে জেবা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ একটি নাটক বলে তার সঙ্গে চুক্তি করা হয় বলে জানান।
পরে সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার পরকিল্পনা করলে তিনি আমাদের কাছে অভিযোগ করেন। তার সঙ্গে নাটকের চুক্তি হয়েছে, সিনেমার বিষয়ে কোনো চুক্তি হয়নি। সে জন্যই আমরা এর মুক্তির অনুমতি বাতিল করেছি।'
এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানেই হাসান জাহাঙ্গীরের সঙ্গে একটি নাটকে কাজ করেছিলেন তিনি।
এ সিনেমা প্রসঙ্গে মৌসুমী এক অডিও বার্তায় বলেন, 'যুক্তরাষ্ট্রে এসে একটি মেয়ের স্ট্রাগল টাইমের ছোট গল্প নিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাণের কথা ছিল। হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর আমি রাজি হয়েছি। শুরুতে এটা এক ঘণ্টার একটি নাটক ছিল। দুই দিনে শুটিং শেষ হওয়ার কথা থাকলেও তিন দিন লেগে যায়।
কিছুদিন পর নির্মাতা এসে বলেন, এটার শুটিং তো বেশি হয়েছে, আমরা টেলিফিল্ম হিসেবে প্রচার করতে চাই। তাতেও আমি রাজি হয়ে কাজটি শেষ করেছি। কিন্তু খবরে দেখছি, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নাকি সিনেমা হিসেবে আসছে। বিষয়টি শুনে অবাক হয়েছি।'
এদিকে সেন্সর বাতিলের বিষয়টি জানতে পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!