স্বজন ও ঘনিষ্ঠজনের মধ্যে পটুয়াখালী পৌরসভার স্টল বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে মেয়র মহিউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে। প্রায় দুই বছর আগে তিনি এ বরাদ্দ দিলেও ভয়ে কেউ মুখ খোলেননি। তবে আগামী ৯ মার্চের পৌরসভা নির্বাচনে মহিউদ্দিন আবারও প্রার্থী হওয়ার পর থেকে ভুক্তভোগীরা অভিযোগ করছেন।
সংশ্লিষ্টরা জানান, ২০২১ সালের শেষ দিকে শহরের পুরোনো নিউমার্কেট বাজারে ‘কিচেন মার্কেট’ নির্মাণ করে পৌরসভা। মেয়র মহিউদ্দিন ওই বছরের সেপ্টেম্বরে মার্কেট নির্মাণের ঘোষণা দেন। এর পর ৬ অক্টোবর রহস্যজনক অগ্নিকাণ্ডে মার্কেটের সব দোকান পুড়ে যায়। তখন মেয়র ব্যবসায়ীদের সান্ত্বনা দেন– নির্মাণ শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে স্টল বরাদ্দ দেওয়া হবে। কিন্তু মেয়র কথা রাখেননি।
ব্যবসায়ীদের অভিযোগ, ২০২২ সালের এপ্রিলে মেয়রের ১৫ ভাগ সংরক্ষিতসহ লটারির মাধ্যমে ১০৪টি স্টল বরাদ্দের কথা জানানো হয়। তবে লটারির মাধ্যমে মাত্র ৪০টি স্টল বরাদ্দ দিয়ে বাকিগুলো আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনকে দেন মেয়র। মেয়রের বড় ভাই আবুল কালাম আজাদের ছেলে আদনান শাহারিয়ার আবিদ, চাচাতো ভাই বিএনপি নেতা মনির হোসেনের মেয়ে তুলনা, জেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলামের স্ত্রী তাসলিমা পারভীন, যুবলীগ নেতা রেজাউল করিম সোয়েব, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ জালাল খান, মেয়রের দুই উপদেষ্টা ফরহাদ জামান বাদল ও কাজী নাসরু তালুকদার, আসলাম ব্যাপারী, মজিদ শিকদার, পৌরসভার লাউকাঠি খেয়াঘাটের টোল আদায়কারী রফিকুল ইসলাম রাহাত, মুরগি ব্যবসায়ী খোকন, বড় জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ, মনিরুজ্জামান আকন এবং মেয়রের বাসা সংলগ্ন মসজিদের ইমাম আব্দুল কাদেরসহ অনেক ঘনিষ্ঠজন স্টল পেয়েছেন।
মেয়রকে স্বর্ণের নৌকা উপঢৌকন দিয়ে স্টল নিয়েছেন সচ্ছল ব্যবসায়ী সুভাষ পাল। এ ছাড়া স্টলের তালিকায় মেয়রের পিএস মিজানুর রহমান এনামুল, বাসার কাজের লোক মোস্তাফিজুর রহমান বেল্লাল, ঘনিষ্ঠজন আব্দুস সালাম আরিফের নামও রয়েছে বলে জানা গেছে। মেয়র ২৫০টি স্টল বরাদ্দের নামে ১৮ থেকে ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রফিক গাজী বলেন, স্টল বরাদ্দের অনিয়ম নিয়ে ক্ষতিগ্রস্তরা রিট করলে মেয়রকে নোটিশ করেন হাইকোর্ট। পরে তিনি আদালতের কাছে ব্যবসায়ীদের স্টল দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু মেয়রের কাছে স্টল চাইতে গেলে তিনি ক্ষিপ্ত হন এবং হাইকোর্টের কাছ থেকে নিতে বলেন।
আসন্ন নির্বাচনের মেয়র প্রার্থী ও শহর আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডে মার্কেটে আমার ওষুধের দোকান পুরো ছাই হয়ে যায়। আমাকে না দিয়ে তিনি পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ জালাল খানকে স্টল দিয়েছেন। অথচ অগ্নিকাণ্ডে তাঁর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
অভিযোগের বিষয়ে মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘সবকিছু নেতিবাচকভাবে নিলে কথা বলার কী দরকার? যা খুশি লিখতে পারেন।’

০