নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আল-হেরা নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় মোস্তাকিম (৮) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রবিবার (১০ মার্চ) সকালে শহরের খানপুরে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে।
এর আগে গতকাল শনিবার খানপুর এলাকায় আল-হেরা নামে ক্লিনিকে ভর্তি করানো হয় মোস্তাকিমকে।
তার টনসিলের অপারেশনও হয় সেখানে। সকালে এসে তার মরদেহ ওটিরুমে দেখতে পায় পরিবার।
নিহতের বাবা রমজান আলী জানান, বাচ্চার টনসিলের অপারেশন করেছে চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন। রাতে অপারেশন হলেও সকালে আমরা হাসপাতালে এসে দেখি ওটিরুমে ছেলেকে রাখা হয়েছে, তখনো তার জ্ঞান ফেরেনি।
তবে সে কোনো সাড়াশব্দ করছিল না। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক, নার্স কাউকে আমরা খুঁজে পাইনি। ক্লিনিক ও চিকিৎসকের অবহেলায় মৃত্যুর এ ঘটনা ঘটেছে। আমরা এর সঠিক তদন্ত ও বিচার চাই।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মৃধা জানান, আমরা ৯৯৯-এ ফোন পেয়ে এখানে এসেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিবার যদি অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০