গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করা হলে ইরানকে নজিরবিহীন সামরিক পরিণতির মুখে পড়তে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১০ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন তিনি।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইরান হরমুজ প্রণালিতে মাইন বসানো শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ও মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি ওই প্রণালিতে কোনো মাইন পেতে থাকে, তবে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১০টি নিষ্ক্রিয় মাইনবাহী নৌযান ধ্বংস করেছে। তিনি বলেন, যদি কোনো কারণে সেখানে মাইন বসানো হয়ে থাকে এবং তা দ্রুত সরিয়ে না নেওয়া হয়, তাহলে ইরানের বিরুদ্ধে এমন মাত্রার সামরিক প্রতিক্রিয়া দেখানো হবে, যা আগে কখনো দেখা যায়নি।
তবে তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত ইরান সত্যিই প্রণালিতে মাইন বসিয়েছে-এমন নিশ্চিত তথ্য তার কাছে নেই।
বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা বাড়ার পর থেকে এ পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ইরান আগেই ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে কোনো উপসাগরীয় দেশের তেল পরিবহন হতে দেবে না। সূত্র: আল জাজিরা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!