বলিউডের কমেডি ঘরানার অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ভূত বাংলা’। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার, টাবু ও রাজপাল যাদবদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে প্রশংসাও কুড়াচ্ছেন তিনি। তবে পর্দার হাসিখুশি পরেশ রাওয়াল বাস্তব জীবনের কমেডি ইন্ডাস্ট্রি নিয়ে কিছুটা চিন্তিত।
বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্ম ও টেলিভিশন শো’র দাপটে কমেডি সিনেমার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রবীণ অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বর্তমান সময়ের কমেডির কঠিন প্রতিযোগিতা নিয়ে খোলামেলা কথা বলেন। তার মতে, কমেডি সিনেমার জন্য এখন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে ছোট পর্দার জনপ্রিয় অনুষ্ঠানগুলো।
তিনি বলেন, ‘এটা কমেডির জন্য খুবই কঠিন সময়। সবদিকেই এখন তীব্র প্রতিযোগিতা। বিশেষ করে ‘কপিল শর্মা শো’ প্রতিটি কমেডি সিনেমার জন্যই একটি কঠিন প্রতিপক্ষ। কখনও কখনও তারা হয়তো কিছুটা বাড়াবাড়ি করে ফেলে, কিন্তু দর্শক সেটা গ্রহণ করছে।’
সাক্ষাৎকারে কপিল শর্মা ও সুনীল গ্রোভারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আপনি যদি কপিল শর্মা এবং সুনীল গ্রোভারকে দেখেন, তাহলে বুঝবেন তাদের ভেতরে কী পরিমাণ প্রতিভা রয়েছে। তারা সবাই অত্যন্ত প্রতিভাবান। একেকজন যেন কমেডির আগ্নেয়গিরি! আপনাকে যদি সেই মানের কমেডির সাথে প্রতিযোগিতা করতে হলে সবার আগে নিজের চিন্তাভাবনা বদলাতে হবে। মান্ধাতা আমলের চিন্তা নিয়ে এই যুগে টিকে থাকা সম্ভব নয়।’
কমেডি স্ক্রিপ্ট রাইটিংয়ের দৈন্যদশা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই বর্ষীয়ান অভিনেতা। পরেশ রাওয়ালের কথায়, ‘কমেডি লেখা এবং সেটাকে জনপ্রিয় রাখা ভীষণ কঠিন কাজ। টিভি শো’গুলোতে স্ক্রিপ্ট লেখার জন্য ১০-১৫ জনের একটি পেশাদার দল থাকে। অথচ আমাদের এখানে অনেক সময় প্রযোজকের একজন লেখক রাখারও সামর্থ্য থাকে না; সেখানে ১৫ জনকে তারা কোথা থেকে দেবে?’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!