ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘গণহত্যার হুমকি’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি ট্রাম্পকে ‘অত্যন্ত অসুস্থ ব্যক্তি’ আখ্যা দিয়ে তাকে থামাতে রিপাবলিকানদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
দ্যা ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুমার বলেন, ট্রাম্পের বক্তব্য কাণ্ডজ্ঞানহীন এবং তা বিশ্বকে অপ্রয়োজনীয় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি আরও বলেন, এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ হলে রিপাবলিকান সদস্যদেরই এর দায়ভার নিতে হবে।
এদিকে, শুমারের অবস্থানকে সমর্থন জানিয়েছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্পের এই অবস্থান যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
তিনি কংগ্রেসকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখন সময় এসেছে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশপ্রেমের পরিচয় দেওয়ার।
এর আগে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তন না হলে ‘একটি সভ্যতা বিলীন হয়ে যেতে পারে’। তার এই বক্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ইরান।
তবে পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ১০ এপ্রিল সম্ভাব্য আলোচনার পথ তৈরি হয়েছে বলে জানা গেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!