আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস। এ বছর ‘পরিচ্ছন্ন হাত কেন এখনো গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। দিবসটির মূল উদ্দেশ্য হলো হাত ধোয়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে এদিনের গুরুত্ব তুলে ধরেছেন।
বিশ্ব হাত ধোয়া দিবসটি একটি প্রচারণামূলক উদ্যোগ। এর মাধ্যমে প্রতিটি দেশে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়ানো হয়। বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাসই ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত সংক্রামক রোগ থেকে মুক্তি দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পাঁচ গুরুত্বপূর্ণ সময় হাত ধোয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে।
সেসব সময় হলো— রোগী স্পর্শ করার আগে, কোনো কিছু পরিষ্কার বা জীবাণুমুক্ত করার আগে, শরীরে তরল বা রোগ সংস্পর্শে আসার পর, রোগী ও তার আশপাশের পরিবেশ স্পর্শের পর, এবং খাবার খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাবান ও পানি না থাকলে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার জরুরি। বিশেষ করে শিশুদের বিদ্যালয়ে টয়লেট ব্যবহারের পর এবং খাবারের আগে সাবান দিয়ে হাত ধোয়ার সুযোগ থাকা উচিত।
চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক হাত ধোয়ার অভ্যাস নিউমোনিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিস এবং কৃমি সংক্রমণসহ বেশ কয়েকটি রোগের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করে।
স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় হাত ধোয়া অপরিহার্য। করোনা মহামারির সময় সবাই এই অভ্যাস গড়ে তুললেও এখন সেটি অনেকেই ভুলে যাচ্ছে। তাই পরিবার ও বিদ্যালয়ে নিয়মিত হাত ধোয়ার ব্যাপারে শিশুদের সচেতন করতে হবে।
জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশের ৮৯.৫৪ শতাংশ পরিবার উন্নত টয়লেট সুবিধা ভোগ করলেও ২০২২ সালে তা বেড়ে ৯২.৫১ শতাংশ এবং ২০২৩ সালে ৯৩.৬৩ শতাংশে উন্নীত হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!