রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর পাঞ্জাবির দোকান ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দোকান বন্ধের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট ওসিকে তলব করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন প্রতিবেদনে দেখা যায়-মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে দোকান বন্ধ করে দেয়। এ সময় কিছু ব্যক্তির উচ্ছৃঙ্খল আচরণ থাকলেও পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় আদালত মন্তব্য করেন, পুলিশের এমন নির্লিপ্ততা জনমনে ভীতি সৃষ্টি করতে পারে। কেন এই আচরণ আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী হিসেবে বিবেচিত হবে না-তা জানতে চেয়ে হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, ‘নবীন ফ্যাশন’-এর দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় আদালতে দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঈদুল ফিতরের আগের দিন ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রির কারণে আশপাশের কিছু ব্যবসায়ী ‘নবীন ফ্যাশন’-এর দোকানটি বন্ধ করে দেয়। ঘটনাটি ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!