দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) এ সফরকে ঘিরে পুরো জেলায় ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বাস দেখা গেছে।
সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন। এর মধ্যে রয়েছে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়ে দিকনির্দেশনাও দেবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, সকালে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
এরপর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সবশেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন দলের প্রধান।
চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তরুণদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে। কর্মসংস্থান, সড়ক উন্নয়ন ও পর্যটন খাতে বিশেষ উদ্যোগের প্রত্যাশা রয়েছে।
চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ বলেন, শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি নদীভাঙন রোধেও স্থায়ী উদ্যোগ প্রয়োজন।
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরে ইপিজেড স্থাপন এখন সময়ের দাবি। এটি বাস্তবায়ন হলে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!