-1776051547633-652194309.jpg&w=1920&q=75)
আগামী সোমবার (২০ এপ্রিল) একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন। এরপর বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।
পরে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন তিনি।
এছাড়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম এবং বাঘবাড়ী-নশিপুরস্থ চৌকিরদহ খালে খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দুপুরের পর তিনি শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় সময় কাটাবেন। বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিরতি শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বগুড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!