হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে রাজধানীর ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জর রূপগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী অভিযানে প্রথমে ডেমরা থানাধীন পূর্ব ডগাইর এলাকার একটি চারতলা ভবন থেকে ৪০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবাসহ হোসনে আরা বেগম (৩৮) নামের এক নারীকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪৫) নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মোট ২০ হাজার ৫০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম হেরোইন, ৫০ হাজার টাকা নগদ অর্থ এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হোসনে আরা বেগম যশোরের বেনাপোল সীমান্ত থেকে হেরোইন সংগ্রহ করে পুরান ঢাকার দয়াগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। অন্যদিকে মো. ইদ্রিস কুমিল্লা সীমান্ত দিয়ে ইয়াবা এনে নারায়ণগঞ্জের চনপাড়া ও রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, চক্রটি ভারত সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে হুন্ডির মাধ্যমে অর্থ পরিশোধ করত এবং একটি সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে তা বাজারজাত করত।
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মাদক উদ্ধারের স্থান ভিন্ন হওয়ায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, রাজধানীসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!