রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতাল-এ চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি মো. মঈন উদ্দিনসহ তিনজনকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন।
মঈন উদ্দিনসহ তিন আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, রিমান্ডে যাওয়া অন্য দুই আসামি হলেন এম বি স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল সকালে আসামিরা বাদী মো. আবু হানিফের শ্যামলীর বাসায় গিয়ে দরজা খুলতে বাধ্য করেন এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি পূরণ না করলে তাকে ও তার স্ত্রীকে ক্ষতির হুমকি দেওয়া হয়।
পরে তারা হাসপাতালের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং হাসপাতালের মালিক ডা. কামরুল ইসলাম-কে উদ্দেশ করে হুমকি দেয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের গ্রেপ্তার করে।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঈন উদ্দিন দলবল নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে কর্মীদের হুমকি দেন এবং জোরপূর্বক অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। এ সময় এক কর্মীকে শারীরিকভাবে হেনস্তার ঘটনাও ধরা পড়ে।
এর আগে একই ঘটনায় মঈনের চার সহযোগীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঘটনাটি নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!