হামের টিকা ও ভিটামিনে কর্মসূচিতে অবহেলার কারণে দেশে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। একই সঙ্গে এ বিষয়ে সরকার নীরব ভূমিকা পালন করছে বলেও দাবি করেছে সংগঠনটি।
বুধবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র সমাবেশ ও ১৩তম কাউন্সিলে নির্বাচিত কমিটি পরিচিতি অনুষ্ঠানে বক্তারা এসব অভিযোগ তোলেন। সমাবেশে ঢাকা মহানগর সভাপতি অনিক কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ ঢাকা মহানগরের ইনচার্জ নিখিল দাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিনা মূর্মু।
বক্তারা বলেন, দেশে শিক্ষার বাণিজ্যিকীকরণ ও বৈষম্য দিন দিন বাড়ছে। তারা অভিযোগ করেন, শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্দ না বাড়িয়ে বেসরকারিকরণের দিকে ঝোঁক দেওয়া হয়েছে, ফলে উচ্চশিক্ষায় সংকট তৈরি হয়েছে।
সমাবেশে আরও দাবি করা হয়, গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠার আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে এবং শিক্ষাঙ্গনে বিরাজনীতির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। বক্তারা এর বিরুদ্ধে আদর্শভিত্তিক ছাত্ররাজনীতি গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশ শেষে ১৩তম কাউন্সিলে নির্বাচিত নতুন কমিটির পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে অনিক কুমার দাস সভাপতি, ইয়াসির আরাফাত সহ-সভাপতি, ইনজামামুল হক সাধারণ সম্পাদক এবং দিপ হালদার সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!