হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে সংঘর্ষ, ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হলে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে। এ সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্পত্তি ভাঙচুর করে।
এ ছাড়া সহকারী প্রক্টর ও আবাসিক শিক্ষকদের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগও আনা হয়েছে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ‘অরডিন্যান্স অব স্টুডেন্টস ডিসিপ্লিন’-এর ১৪ ও ১৫ ধারা অনুযায়ী অনৈতিক কার্যকলাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারি সম্পত্তি ক্ষতিসাধনের অভিযোগে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!