আমরা জীবনের বিভিন্ন সময় কোনো না কোনো সন্ধিতে (জয়েন্টে) আঘাত পেয়ে থাকি। এর মধ্যে হাঁটুর আঘাত বেশি দেখা যায়। এর পেছনে নানা কারণ রয়েছে। তার আগে জানা দরকার, হাঁটু আসলে কী। হাঁটু হলো মানবদেহের সবচেয়ে বেশি ভার বহনকারী সন্ধি, শরীরের ওজন বহন করে। হাঁটুর ভেতরে সামনে ও পেছনের দিকে দুটি লিগামেন্ট ও দুটি মেনিস্কাস থাকে। প্রতিটি অংশের রয়েছে নিজস্ব কাজ। হাঁটুর লিগামেন্টে আঘাত বেশি পায় ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল ইত্যাদি খেলোয়াড়রা। সড়ক দুর্ঘটনা থেকেও এটি হতে পারে। যাদের হাঁটুর আশপাশের পেশি দুর্বল বা শুকিয়ে গেছে, তাদেরও লিগামেন্টে আঘাতের আশঙ্কা থাকে।
লিগামেন্ট আঘাতকে তিনটি গ্রেডে ভাগ করা হয়। টাইপ-১-এ লিগামেন্টের আঁশগুলো ছিঁড়ে না গিয়ে কেবল প্রসারিত হয়। এ সময় হালকা ব্যথা ও ফোলা অনুভূত হয়, হাঁটাচলা মোটামুটি স্বাভাবিক থাকলেও অস্বস্তি দেখা দেয়, কখনও ত্বকে নীলচে দাগ দেখা যায়। টাইপ-২-এ লিগামেন্ট আংশিকভাবে ছিঁড়ে যায়। ব্যথা ও ফোলা বাড়ে, সন্ধির স্থিতিশীলতা কমে যায় এবং হাঁটুর নড়াচড়া সীমিত হয়ে পড়ে। টাইপ-৩ হলো সবচেয়ে গুরুতর অবস্থা, যখন লিগামেন্ট সম্পূর্ণভাবে ছিঁড়ে যায়। এতে লিগামেন্টের দুই প্রান্ত একে অপর থেকে বিচ্ছিন্ন ও হাঁটুর স্থিতিশীলতা নষ্ট হয়। হাঁটার সময় পপ শব্দ অনুভূত হতে পারে। তীব্র ব্যথা ও ফোলা হয়। হাঁটু ঢলে পড়ে। হাঁটার সময় হাড় সামনের দিকে সরে আসে। লিগামেন্টে আঘাত নিশ্চিত করতে একজন ফিজিওথেরাপিস্ট শারীরিক মূল্যায়নের মাধ্যমে কিছু পরীক্ষা করেন। তিনি হাঁটুর ব্যথার ধরন, ফোলা ভাব, হাঁটার সময় পায়ের স্থিতিশীলতা এবং পেশির শক্তি পরীক্ষা করেন। এছাড়া অ্যািন্টেরিয়র ও পোস্টেরিয়র ড্রয়ার টেস্টে বিষয়টি আরও ভালোভাবে বোঝা যায়। প্রয়োজনে এমআরআই বা আল্ট্রাসোনোগ্রাম করা হয়। এর মধ্যে এমআরআই হলো সবচেয়ে নির্ভরযোগ্য বা স্বর্ণমান পদ্ধতি।
লিগামেন্টে আঘাতের পর পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হাঁটুর স্থিতিশীলতা ফিরিয়ে আনে, পেশির শক্তি ও ভারসাম্য উন্নত করে, হাঁটুর সম্পূর্ণ গতিশীলতা পুনরুদ্ধার করে এবং ব্যথা ও ফোলা কমায়। পুনর্বাসনের মাধ্যমে ব্যক্তি ধীরে ধীরে খেলাধুলা বা স্বাভাবিক কাজে ফিরতে পারেন। এটি পুনরায় আঘাত পাওয়া থেকে রক্ষা করে। আসলে অস্ত্রোপচার লিগামেন্টকে ঠিক করলেও পুনর্বাসন প্রক্রিয়া সেটি কার্যকর ও শক্তিশালী করে তোলে। অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হতে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, যাতে শরীরের টিস্যু মেরামত হতে পারে এবং ব্যথা ও ফোলা কমে। এক্ষেত্রে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে নিয়মিত ব্যায়াম করা উচিত। ব্যথা ও ফোলা কমানোর জন্য ব্যথানাশক ওষুধ, বরফ সেঁক এবং বিশ্রাম উপকারী। এছাড়া আল্ট্রাসাউন্ড থেরাপি, লেজার থেরাপি বা টেনস বা আইএফটি ব্যবহার করেও ব্যথা ও ফোলা কমানো সম্ভব। অতিরিক্ত ওজনের চাপ কমাতে ক্রাচ ব্যবহার করা যেতে পারে। হাঁটার সময় সঠিক ভঙ্গি বজায় রাখা এবং অপ্রয়োজনে হাঁটু মোড়ানো বা বাঁকানো থেকে বিরত থাকতে হবে। শরীর দ্রুত সুস্থ রাখতে পুষ্টিকর খাদ্য গ্রহণ জরুরি। ধূমপান বা মদ্যপানের মতো ক্ষতিকর অভ্যাস ত্যাগ করা উচিত।
হাঁটুর লিগামেন্ট আঘাতের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া ধৈর্য, নিয়মিততা ও সঠিক তত্ত্বাবধানের ওপর নির্ভরশীল। সময়মতো চিকিৎসা ও ফিজিওথেরাপি নিলে একজন ব্যক্তি আগের মতো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!