হাঁটুতে অনেকেরই শব্দ হয়। বলে থাকেন কটকট, খচখচ করছে বা স্ন্যাপিং হচ্ছে। এ নিয়ে অনেকের মধ্যেই দেখা যায় চরম ভীতি। কিন্তু এটি সবসময় ভয়ের বিষয় নয়। চলাফেরার সময়, বিশেষ করে হাঁটাহাঁটি কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামার সময় অনেকের হাঁটুতেই এ ধরনের শব্দ হতে শোনা যায়। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় ক্রিপিটাস। এটি অনেক সময় স্বাভাবিক হতে পারে। তবে কিছু ক্ষেত্রে এটি হাড় বা জয়েন্টের অন্তর্নিহিত সমস্যার ইঙ্গিত দেয়।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুর কার্টিলেজ বা তরুণাস্থি ক্ষয় হতে শুরু করে। একে বলে অস্টিওআর্থ্রাইটিস। এতে হাড়ের সঙ্গে হাড় ঘষা লেগে খচখচ শব্দ হতে পারে। একই সঙ্গে ব্যথা, ফোলাভাব বা শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গও দেখা দিতে পারে। এছাড়া পুরনো আঘাত, যেমনÑ লিগামেন্ট ইনজুরি, মেনিসকাস টিয়ার বা ফ্র্যাকচারের ইতিহাস থাকলেও হাঁটুতে অস্বাভাবিক শব্দ হতে পারে।
অতিরিক্ত ওজনও হাঁটুর ওপর চাপ সৃষ্টি করে। ফলে কার্টিলেজ দ্রুত ক্ষয় হয়ে শব্দ তৈরি করতে পারে। আবার হাঁটুর ভেতরে থাকা সিনোভিয়াল তরলে উপস্থিত গ্যাস (নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি) নড়াচড়ার সময় বাবল আকারে ফেটে শব্দ তৈরি করে। তবে এ ধরনের শব্দ সাধারণত ক্ষতিকর নয়। অনেক সময় হাঁটুর লিগামেন্ট বা টেন্ডন নড়াচড়ার সময় হাড়ের ওপরে সরে গিয়ে ‘স্ন্যাপিং’ ধরনের শব্দ সৃষ্টি করে। বলা যায়, একধরনের যান্ত্রিক কারণেও এমনটি হতে পারে।
যদি শব্দের সঙ্গে কোনো ব্যথা না থাকে, তবে সাধারণত তাতে চিন্তার কারণ নেই কিন্তু যে উপসর্গগুলো দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তা হলোÑ হাঁটুতে ব্যথা বা ফোলাভাব থাকা, হাঁটু হঠাৎ লক হয়ে যাওয়া বা আটকে যাওয়া, হাঁটুতে অস্থিতিশীলতা অনুভব হওয়া, দীর্ঘদিন ধরে শব্দের সঙ্গে হাঁটুতে অস্বস্তি বা সীমাবদ্ধতা থাকা ইত্যাদি। তখন অবশ্যই এ নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম করা এবং হাঁটুর ওপর অতিরিক্ত চাপ পড়ে এমন কাজ (যেমনÑ ভারী জিনিস ওঠানো) এড়িয়ে চলা উচিত। হাঁটুর চারপাশের পেশিগুলো শক্তিশালী করার জন্য বিশেষ ধরনের ব্যায়াম করা যেতে পারে। সাইক্লিং বা সাঁতার হাঁটুর জন্য চমৎকার ব্যায়াম। প্রয়োজন হলে ফিজিওথেরাপি ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা দরকার। সবশেষে একটি কথা বলে রাখা ভালো আর তা হলো, হাঁটাহাঁটির সময় হাঁটুতে শব্দ হওয়া অনেক ক্ষেত্রেই স্বাভাবিক এবং ক্ষতিকর নয়। তবে যদি এর সঙ্গে যদি ব্যথা, ফোলা বা চলাফেরায় অসুবিধা দেখা দেয়, তাহলে সেটি হতে পারে অস্টিওআর্থ্রাইটিস বা অন্য কোনো জয়েন্ট সমস্যার প্রাথমিক লক্ষণ। তাই উপসর্গ অনুযায়ী সতর্ক থাকা এবং সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!