হরমুজ প্রণালিতে ফের জাহাজ চলাচল বন্ধ/ ফাইল ছবি: এপি-ইউএনবি
হরমুজ প্রণালিতে প্রবেশের সময় ইরানের নৌবাহিনীর গুলির মুখে পড়ে দুটি ভারতীয় জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়, জাহাজগুলোর একটি ছিল ভারতীয় পতাকাবাহী একটি ভিএলসিসি সুপারট্যাংকার, যা প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল বহন করছিল।
ঘটনার অডিও রেকর্ডিংয়ে জাহাজগুলোর ক্যাপ্টেনদের বলতে শোনা যায়, তারা প্রণালি অতিক্রমের জন্য পূর্বানুমতি পেয়েছিলেন। তবে ইরানের নৌবাহিনী জানিয়ে দেয়, বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি নেই।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানি বাহিনী স্পষ্টভাবে ট্যাংকারগুলোকে প্রণালিতে প্রবেশ না করার নির্দেশ দেয়, ফলে জাহাজ দুটি বাধ্য হয়ে পিছু হটে।
এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুপক্ষকে নতুন করে কঠোর জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুর্বলতা প্রকাশ করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত থাকবে। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।
সূত্র: দ্য টেলিগ্রাফ

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!