মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালিতে নির্বাচিত কিছু দেশের জাহাজ চলাচলে নিরাপত্তা দিচ্ছে ইরান। এ তালিকায় বাংলাদেশসহ ছয়টি দেশের নাম রয়েছে বলে জানিয়েছে দেশটি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত খবরের মতো হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি।
তিনি জানান, অনেক দেশ ও জাহাজ মালিক ইরানের সঙ্গে যোগাযোগ করেছে, যাতে তারা নিরাপদে প্রণালি অতিক্রম করতে পারে। যেসব দেশকে ইরান বন্ধু মনে করে বা বিশেষ অনুমতি দেয়, তাদের জাহাজ চলাচলে সশস্ত্র বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছে।
আব্বাস আরাগচি বলেন, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের জাহাজ ইতোমধ্যে এ সুবিধা পেয়েছে। কয়েক দিন আগে ভারতের দুটি জাহাজ নিরাপদে প্রণালি পার হয়েছে। এছাড়া বাংলাদেশসহ আরও কিছু দেশ ইরানের সঙ্গে সমন্বয় করে এ সুবিধা পাচ্ছে। ভবিষ্যতেও এ ব্যবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
তবে তিনি স্পষ্ট করে বলেন, যেসব দেশকে ইরান প্রতিপক্ষ মনে করে বা চলমান সংঘাতে জড়িত বলে বিবেচনা করে, তাদের জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে না। বর্তমান পরিস্থিতিতে পুরো অঞ্চলকে যুদ্ধক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শত্রু ও তাদের মিত্রদের জন্য এ পথে চলাচলের সুযোগ নেই।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ইতোমধ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। তবে পুরো প্রণালি বন্ধ না করে বাছাই করা দেশগুলোকে চলাচলের সুযোগ দেওয়ায় আংশিকভাবে সরবরাহ ব্যবস্থা চালু রাখা সম্ভব হচ্ছে। সূত্র: এনডিটিভি

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!