সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ঘোষিত নৌ-অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপকে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যের জন্য হুমকি উল্লেখ করে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।
বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হুথিদের ঘোষিত নৌ-অবরোধ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক সমুদ্রপথে বৈধ ও বাধাহীন নৌ-চলাচলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (ইউএনসিএলওএস) অনুযায়ী লোহিত সাগরসহ আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপদ ও অবাধ নৌ-চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, লোহিত সাগর বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই করিডোরে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্ব অর্থনীতির ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলকারী সব নাবিক ও পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ঢাকা সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে-এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, সংলাপ, কূটনীতি এবং শান্তিপূর্ণ সম্পৃক্ততার মাধ্যমেই এ অঞ্চলের চলমান সংকটের টেকসই সমাধান সম্ভব।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!