আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে উদ্দেশ করে আদালত বলেন, ‘এটি কীভাবে সম্ভব?’
বুধবার (২০ মে) সকালে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করা হলে আদালত এ মন্তব্য করেন।
পরে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত রিটের আইনজীবী শিশির মনির দাবি করেন, চূড়ান্ত নিষ্পত্তির আগেই সচিবালয়ের কার্যক্রম বিলুপ্ত করা আদালত অবমাননার শামিল। তিনি জানান, এ ঘটনায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে এবং বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে।
এর আগে মঙ্গলবার (১৯ মে) সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এবং কর্মরত ১৫ জন বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
এরও আগে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়। একই বিষয়ে হাইকোর্ট তার রায়ে তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশনা দিয়েছিল।
তবে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এখনো আপিল করেনি বলে জানা গেছে। এ অবস্থায় চূড়ান্ত নিষ্পত্তির আগেই কার্যক্রম বন্ধ করায় আদালত বিস্ময় প্রকাশ করেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!