রাজধানীর সায়েদাবাদ এলাকায় গৃহবধূ তাসলিমা আক্তার (৩৪) সড়ক দুর্ঘটনায় নয়, বরং পরকীয়ার জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, দক্ষিণ সায়েদাবাদের একটি সাততলা ভবনে ভাড়া থাকতেন তাসলিমা। একই ভবনের আরেক ভাড়াটিয়া রাজুর (৪১) সঙ্গে প্রায় ১৮ মাস ধরে তার পরকীয়ার সম্পর্ক ছিল। সোমবার সন্ধ্যায় ভবনের ছাদে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাজু তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, ঘটনার পর প্রথমে স্বজনরা বিষয়টি আড়াল করতে সড়ক দুর্ঘটনার গল্প বলেন। হাসপাতালে তারা দাবি করেন, একটি বাসের ধাক্কায় তাসলিমা আহত হন। পরে থানায় গিয়ে তারা স্বীকার করেন, রাজু নামের এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছেন।
ঘটনার পর অভিযুক্ত রাজু পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!