ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি কমানো ও ভোগান্তি এড়াতে দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন তিনি।
এ সময় সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
একই সঙ্গে দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দ্রুত উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক করা এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে বগুড়ার আলমদীঘি এলাকায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
নিজের সাবেক নির্বাচনি এলাকা হওয়ায় ঘটনাটির প্রতি বিশেষ নজর রাখছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!