-1778722294269-950727846.jpg&w=1920&q=75)
প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা ও জনস্বার্থে সরকারের সাতটি গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে প্রেষণে নিয়োগ ও বদলি করা হয়।
রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক করা হয়েছে। আগামী ১৮ মে’র মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে।
এদিকে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার হাসান আকাশকে প্রেষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপপরিচালক (এভসেক অ্যান্ড এফএলএল পলিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) শামীম আহমেদকে।
অন্যদিকে ভূমি মন্ত্রণালয়ে কর্মরত উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘দেশের বিভিন্ন স্থানে সমন্বিত মসজিদ নির্মাণ ও সংস্কার’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মাঠ প্রশাসনেও আনা হয়েছে পরিবর্তন। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিজ শাহীন সুলতানাকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে খুলনা বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!