সংসদে অতীতে সৃষ্টি হওয়া নেতিবাচক সংস্কৃতি ও চর্চাগুলো ভবিষ্যৎ কর্মতৎপরতার মাধ্যমে মানুষের মন থেকে মুছে ফেলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রশিক্ষণ কর্মশালার বিষয়বস্তু তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান, রুলস অব প্রসিডিউর, কাস্টমস এবং কনভেনশন অব দ্য হাউস-এসব বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বের যেসব দেশে শক্তিশালী গণতন্ত্রের চর্চা রয়েছে, সেসব দেশের সংসদীয় রীতিনীতি নিয়েও আমরা কথা বলেছি।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং বলবে—এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। নবীন সংসদ সদস্যদের আমরা এমনভাবে প্রস্তুত করছি যাতে তারা শুরু থেকেই স্বচ্ছ ও সতেজ সংসদীয় সংস্কৃতি ধারণ করতে পারেন।’
নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে এই লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের, সংসদীয় কার্যক্রম, বিধি বিধান ও সংসদীয় আচার বিষকর প্রশিক্ষণ কর্মশালা চলছে। দুদিনের এ কর্মশালার শেষ দিনের কার্যক্রম চলছে। সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের সেশনে থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হচ্ছে এই কর্মশালায়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!