রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ মার্চ) দুপুরে বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সংক্রান্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিধি অনুযায়ী সংসদ নেতা তারেক রহমান এ বিষয়ে আহ্বান জানাবেন। পরে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।
তিনি আরও জানান, পরবর্তী অধিবেশনে বিভিন্ন সুপ্রস্তাব উত্থাপন ও আলোচনা হবে। এরপর আইনমন্ত্রী সংসদে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করবেন। তার পরই রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।
সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বাংলাদেশ জামায়াতে ইসলামী–কে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিএনপি।
জামায়াতে ইসলামী জানিয়েছে, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকার পদে তাদের সিদ্ধান্ত জানানো হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!