জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়। এর মধ্যে বিএনপি ও তাদের জোট থেকে ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়া স্বতন্ত্র জোট থেকে একটি এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন সুলতানা জেসমিন, শামমা আক্তার, মোছাম্মদ মেহরুন নেসা ও মাহবুবা রহমান। তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেওয়া হবে।
তফসিল অনুযায়ী, ২২ এপ্রিল জামায়াত জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ২৩ এপ্রিল বিএনপি জোটের মনোনয়নপত্র যাচাই করা হবে। আইন অনুযায়ী, সংসদের সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত ৫০টি নারী আসন বিভিন্ন দল ও জোটের মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হয়। এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি আসন নির্ধারিত রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!