চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্থানীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার শ্যালক ও স্থানীয় সাংবাদিক আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন।
সোমবার (১ জুন) আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে দুটি গাড়িতে করে তারা জীবননগরে যাচ্ছিলেন। হাসাদাহ বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির গতিরোধ করে। বারবার হর্ন দেওয়ার পরও পথ না ছাড়ায় চালক নিচে নেমে কথা বলতে গেলে পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় কয়েকজন ব্যক্তি এসে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
আবু বক্করের দাবি, তিনি নিজেকে সংসদ সদস্য আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দেওয়ার পর হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে মারধর করে। একপর্যায়ে তার বোন গাড়ি থেকে নেমে এলে তাকেও এবং এমপি আমির হামজাকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে হামলাকারী হিসেবে হাসাদাহ বাজার এলাকার মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমনের নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছে। বর্তমানে সংসদ সদস্য আমির হামজা ও তার পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!