ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোহারিয়া এলাকা থেকে গাড়িতে করে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। পথে মোটরসাইকেলে আসা কয়েকজন হামলাকারী তার গাড়ির গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চন্দ্রনাথ রথ ভারতীয় বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। অবসরের পর তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারণাতেও সক্রিয় ছিলেন তিনি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!