কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ স্বাস্থ্যগত সমস্যা, যা শীতকালে বেশি দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, অন্তত ১২ সপ্তাহ ধরে যা একটানা নাও হতে পারে- এক বছরের মধ্যে মলত্যাগে অসুবিধা হলে তাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। সাধারণত অন্ত্রের স্বাভাবিক গতিশীলতা কমে গেলে বা মলের গঠন অস্বাভাবিকভাবে শক্ত হয়ে গেলে এ সমস্যা দেখা দেয়।
কোনো ব্যক্তির ক্ষেত্রে যেসব লক্ষণের মধ্যে অন্তত দুটি উপস্থিত থাকলে তাকে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন বলে ধরা যায় তা হলো- মলত্যাগের সময় অতিরিক্ত জোর প্রয়োগ করা এবং স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগা, যা মোট মলত্যাগের অন্তত ২৫ শতাংশ সময়জুড়ে ঘটে; মলত্যাগের পরও সম্পূর্ণ পরিষ্কার না হওয়ার অনুভূতি থাকা; মল বের হওয়ার পথে বাধা বা আটকে যাওয়ার অনুভূতি অনুভব করা; অথবা সপ্তাহে তিনবারের কম মলত্যাগ হওয়া। শীতকালে এ সমস্যার প্রবণতা বাড়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এ সময় মানুষ তুলনামূলকভাবে কম পানি পান করে। কারণ তৃষ্ণা কম অনুভূত হয়। ফলে শরীরে পানিশূন্যতা তৈরি হয় এবং মল শক্ত হয়ে যায়। পাশাপাশি ঠান্ডার কারণে শারীরিক পরিশ্রম ও ব্যায়াম কমে যায়। ফলে অন্ত্রের স্বাভাবিক নড়াচড়া ধীর হয়ে যায়। শীতকালে শাকসবজি ও আঁশযুক্ত খাবারের পরিমাণ কমে যাওয়া এবং গরম, ভাজাপোড়া বা মাংসভিত্তিক খাবার খাওয়া কোষ্ঠকাঠিন্য বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
এ সমস্যা মোকাবিলায় চিকিৎসার প্রথম ধাপ হলো- রোগীকে মানসিকভাবে আশ্বস্ত করা এবং স্বাভাবিক মলত্যাগের অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দেওয়া। সকালে ঘুম থেকে উঠে বা খাবার গ্রহণের পরপরই মলত্যাগের অভ্যাস করলে অন্ত্রের স্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হয়। সম্ভব হলে লো-কমোডে হাঁটু ভাঁজ করে বসে মলত্যাগ করা উচিত। কারণ এ ভঙ্গিতে মলত্যাগ সহজ হয়। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি। সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক অন্তত ২-৩ লিটার পানি পান করা প্রয়োজন। পাশাপাশি খাদ্যতালিকায় আঁশযুক্ত খাবারের পরিমাণ বাড়াতে হবে। শাকসবজি, ফলমূল, ডালজাতীয় খাবার অন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত হালকা থেকে মাঝারি মাত্রার ব্যায়াম, যেমন- হাঁটা বা সহজ শরীরচর্চা, অন্ত্রের গতি বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য কমাতে কার্যকর। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মল নরম রাখার ওষুধ ব্যবহার করা যেতে পারে। ল্যাকটুলোজ বা ম্যাগনেশিয়ামভিত্তিক ওষুধ দিনে দুবার সেবনে মলের পানির পরিমাণ বাড়ে এবং মলত্যাগ সহজ হয়। তবে দীর্ঘদিন নিজের ইচ্ছামতো জোলাপ ব্যবহার করা ঠিক নয়। দৈনিক প্রয়োজনীয় আঁশের পরিমাণ গড়ে প্রায় ২৪ গ্রাম। এ চাহিদা পূরণে বিভিন্ন খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন- প্রতি কাপ পাতাকপিতে প্রায় ৪ গ্রাম আঁশ থাকে। ফলে ৬ কাপ পাতাকপি গ্রহণ করলে দৈনিক চাহিদা পূরণ সম্ভব। এক কাপ মটরশুঁটিতে প্রায় ৮ গ্রাম আঁশ থাকায় ৩ কাপ মটরশুঁটি যথেষ্ট। প্রতি কাপ গাজরে প্রায় ৫ গ্রাম আঁশ থাকে। তাই দিনে ৫ কাপ গাজর খেলে প্রয়োজনীয় আঁশ পাওয়া যায়। একটি কলায় গড়ে ৩ গ্রাম আঁশ থাকায় প্রতিদিন ৮টি কলা প্রয়োজন হতে পারে। একইভাবে একটি মাঝারি আকারের আপেলে প্রায় ৪ গ্রাম আঁশ থাকে, ফলে ৬টি আপেল দৈনিক আঁশের চাহিদা পূরণে সহায়ক।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!