মানিকগঞ্জে ভুট্টাখেত থেকে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বনপারিল গ্রামের ইজিবাইকচালক পান্নু মিয়া (৪৫) ও তার ভাই ফজলু মিয়া (২৮)। এ ঘটনায় পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে একই এলাকার বাসিন্দা দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ চালানো হয়। কিন্তু দীর্ঘ সময়েও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কানে থাকা স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা জড়িত সন্দেহে একই এলাকার বাবা-ছেলেসহ তিনজনকে আটক করে মারধর করে। এতে পান্নু মিয়া ও তার ভাই ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় নাজমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!