মেরুদণ্ড গঠিত হয় ছোট ছোট অনেক হাড় বা কশেরুকার সমন্বয়ে এবং একটি অপরটির সঙ্গে একটি বিশেষ ধরনের ডিস্কের মাধ্যমে সংযুক্ত থাকে। এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা মধ্যবর্তী নরম ডিস্কগুলো গাড়ির শক অ্যাবজরবারের মতো কাজ করে, যা দেহের চলাফেরার সময় ভার বা ধাক্কা শোষণ করে নেয় এবং মেরুদণ্ডকে নমনীয়তা দেয়।
তবে বিভিন্ন কারণে, যেমন- অতিরিক্ত ভারী জিনিস তোলা, আঘাত পাওয়া বা শরীরের ভুল ভঙ্গিতে বেশি সময় থাকা, এই ডিস্কগুলোর একটি স্বাভাবিক স্থানচ্যুতি ঘটলে সেটাকে বলা হয় ডিস্ক প্রোল্যাপস। এতে সংশ্লিষ্ট স্নায়ু অথবা স্পাইনাল কর্ডের ওপর চাপ পড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, ঝিনঝিনি অনুভূতি বা দুর্বলতা দেখা দেয়।
রোগের কারণ : কোমরের (লাম্বার) ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে সাধারণত কোমরে তীব্র ব্যথা অনুভূত হয়, যা এক বা উভয় পা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় এই ব্যথা থাই, হাঁটু, গোড়ালি কিংবা পায়ের আঙুল পর্যন্ত চলে যায়।
একই সঙ্গে পায়ে অবশভাব, পেশিশক্তি হ্রাস বা পা টেনে হাঁটার মতো লক্ষণ দেখা দিতে পারে। অপরদিকে, ঘাড়ের (সারভাইকাল) ডিস্ক প্রোল্যাপসে ব্যথা ঘাড় থেকে ছড়িয়ে পড়ে এক বা উভয় হাতে। এতে হাত ঝিনঝিন করে, বোধশক্তি কমে যায় এবং গুরুতর ক্ষেত্রে হাত-পা উভয়ই দুর্বল হয়ে যেতে পারে।
চিকিৎসা : এই সমস্যার প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে আগে অপারেশনের মাধ্যমে স্নায়ুর ওপর চাপ কমানো হতো, যা ছিল সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং অনেক সময় জটিলতাপূর্ণ। তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে এখন ডিস্ক প্রোল্যাপসের জন্য অস্ত্রোপচারের বিকল্প হিসেবে নিরাপদ ও কার্যকর লেজার চিকিৎসা পদ্ধতি চালু হয়েছে। পারকিউটেনিয়াস লেজার ডিস্ক ডিকম্প্রেশন (PLDD) নামে পরিচিত এই পদ্ধতিতে একটি সূক্ষ্ম সুচের মাধ্যমে নির্দিষ্ট মাত্রার লেজার রশ্মি প্রয়োগ করে প্রোল্যাপসড ডিস্কে চাপ হ্রাস করা হয়। এতে তা স্বাভাবিক অবস্থানে ফিরে আসে এবং স্নায়ুর ওপর থেকে চাপ সরে যায়। এতে অপারেশন ছাড়াই রোগী ব্যথামুক্ত হতে পারেন।
এ ছাড়া লেজারের অপটো-থার্মো মেকানিক্যাল স্টিমুলেশন পদ্ধতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত স্নায়ু পুনরুদ্ধারও সম্ভব।
লেজার চিকিৎসার সবচেয়ে বড় সুবিধা হলো- এতে শরীরে কোনো কাটাছেঁড়া বা অজ্ঞান করার প্রয়োজন হয় না। ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের মতো জটিল রোগে আক্রান্ত রোগীরাও নিরাপদে এই চিকিৎসা নিতে পারেন। উন্নত বিশ্বে বর্তমানে বেশিরভাগ ডিস্ক প্রোল্যাপস রোগীর ক্ষেত্রেই লেজার চিকিৎসাই প্রধান পদ্ধতি হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশেও এখন এই চিকিৎসা পদ্ধতি সফলভাবে চালু হয়েছে এবং তা আন্তর্জাতিক মানের চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। রোগীরা দেশের অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কাটাছেঁড়া ছাড়াই ব্যথামুক্ত জীবনে ফিরে যেতে পারছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!