রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথাও বলেন তিনি।
রোববার (২৪মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘নির্যাতন ও ধর্ষণের ঘটনা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এসব ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে সরকার কাজ করছে। কোনো ছাড় দেওয়া হবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামিসা হত্যা মামলার প্রধান আসামিকে ঘটনার সাত ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আজই মামলার চার্জশিট দাখিল করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচার সম্পন্ন হবে এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’
এ সময় মাদক ও অনলাইন জুয়া নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঢাকায় প্রায় ৮০ হাজার মাদকের মামলা বিচারাধীন রয়েছে। অনলাইন ও অফলাইন জুয়া এবং বেটিং ঠেকাতে সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। ১৮৬৭ সালের বিদ্যমান আইন সংস্কার করে নতুন আইন আগামী সংসদে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রত্যাশার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অসামাজিক কার্যকলাপ রোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!