রাজধানীর তেজগাঁও ও সায়েন্স ল্যাব এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাতে এসব দুর্ঘটনা ঘটে।
তেজগাঁওয়ে দুর্ঘটনায় নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক মো. আলিম (৪০) ও যাত্রী মো. হারুনুর রহমান (৩২)। অন্যদিকে সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাজু আহমেদ সুমন (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (১৯) নিহত হন।
প্রত্যক্ষদর্শী নাবিল জানান, রাত সাড়ে ১০টার দিকে হারুনুর রহমান স্ত্রী ও বোনকে নিয়ে সিএনজি অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চলের চ্যানেল আই কার্যালয়ের সামনে ইউটার্নের আইল্যান্ডে ধাক্কা লাগলে সিএনজি চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক আলিম ও যাত্রী হারুনুর রহমানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হারুনুর রহমানের স্ত্রী ও বোন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। নিহত হারুনুর রহমান কিশোরগঞ্জের কটিয়াদী থানার দশ কাহানিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি মহাখালীতে পরিবার নিয়ে বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
অন্যদিকে রাত ১১টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাজু আহমেদ সুমন ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সাজু আহমেদ মারা যান।
পথচারী মো. রুবেল জানান, গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সাজু আহমেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, সাজু আহমেদ সুমন গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী ছিলেন। তিনি দক্ষিণ শাহজাহানপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!