রমজান মাসের পর সারাদেশে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান শুরু করবে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধী আইনের বাইরে থাকবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। একই সঙ্গে সারাদেশে অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হওয়ার বিষয়ে তিনি বলেন, তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে আসামি প্রত্যর্পণ বিষয়ে যে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে, সেই চুক্তির ভিত্তিতেই দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
‘মব’ সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়। অনেক বিচ্ছিন্ন ঘটনাকে মব হিসেবে প্রচার করা হচ্ছে। তবে সরকার কোনোভাবেই মব সহিংসতাকে প্রশ্রয় দিচ্ছে না এবং এটি বন্ধে কাজ করছে।
এ সময় তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় থাকা সব অবৈধ স্থাপনা ও ঝুপড়ি দোকান উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র, তাই সৈকতকে শৃঙ্খলার মধ্যে এনে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!