যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নিরসন এবং সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে ৭১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
এছাড়া প্রতিনিধি দলে পররাষ্ট্র উপমন্ত্রী, মুখপাত্র, কূটনৈতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞসহ গণমাধ্যম প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
পাকিস্তানে এই সফরের মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা কমানো এবং সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া। আলোচনার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেছেন, ইরান সদিচ্ছা নিয়ে আলোচনায় এলে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত।
এদিকে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৭ জনে দাঁড়িয়েছে।
তবে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় পরবর্তী বৈঠকের আগে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে টেলিফোনে কথা হয়েছে, যা দীর্ঘদিন পর সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!