বাংলাদেশের স্বাস্থ্যখাতের জনবল আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ পেতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ। তিনি বাংলাদেশের দক্ষ মানবসম্পদের প্রশংসা করে বলেন, মালদ্বীপের স্বাস্থ্যখাতে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সাক্ষাতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দুই দেশের মধ্যে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দক্ষ ও আধাদক্ষ কর্মীদের জন্য মালদ্বীপে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানান তিনি।
মালদ্বীপের পক্ষ থেকে জানানো হয়, দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদান ইতোমধ্যেই প্রশংসিত। নতুন করে স্বাস্থ্যকর্মী নিয়োগের এই উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
এ সময় দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ককে আরও সক্রিয় করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
সাক্ষাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা সংকটে মালদ্বীপের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!