মানুষকে আর ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তার মানুষের পেছনে ঘুরবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীতে হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে একটি দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে। মানুষকে আর ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে পূরণ হবে।
তিনি আরও বলেন, যারা আমাদের ভোট দিয়েছে তাদের ওপর যেমন দায় রয়েছে, যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমানভাবে দায় রয়েছে। সব প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সব বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।
সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের চিন্তা রয়েছে। এ ছাড়া ২৫০ শয্যার হাসপাতালসহ যেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এখনো চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনেরও ইচ্ছা প্রকাশ করেন তিনি।
এ সময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!