মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)–এর মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল। পূর্ণকালীন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব তানিয়া ফেরদৌস।
প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর–এর মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমানে পরিচালক (মাধ্যমিক) হিসেবে কর্মরত অধ্যাপক সোহেলকে ট্রেজারি ও সাবসিডিয়ারি রুলস অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।
অধ্যাপক সোহেল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬তম ব্যাচের কর্মকর্তা এবং ক্যাডার সমিতির আহ্বায়ক। এর আগে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন–এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের তথ্যমতে, অতীতে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তিনি দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক পদে পদায়ন করা হয়।
পরবর্তীতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি তাকে শিক্ষামন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ তাকে মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!