ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলাকালে কলকাতায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির বাসভবনের সামনে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন বিজেপি সমর্থকেরা।
সোমবার (৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভোট গণনার মধ্যেই কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক মোটরসাইকেলে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে স্লোগান দেন।
এদিকে, সর্বশেষ প্রাপ্ত তথ্যে পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি ১৯২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪টি আসনে।
সকাল সাড়ে ৮টায় ভোট গণনা শুরু হয়। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা চলছে। গত নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। কলকাতার সবচেয়ে বড় গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, যেখানে মহানগরীর ১১টি আসনের মধ্যে সাতটির ভোট গণনা হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট ২৯৪টি আসনের মধ্যে এবার গণনা হচ্ছে ২৯৩টির। একটি আসনে (ফলতা) এ মাসেই পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রথম দফায় ১৬ জেলার ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় কলকাতাসহ সাত জেলার ১৪২টি আসনে ভোট হয়। ফলাফল ঘোষণার আগে গণনা প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে রাজনৈতিক দলগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!