মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা ও উত্তেজনার মধ্যে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সচিবালয়ে নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে তিনি প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর আলোচনা হয়। উত্তেজনার কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় অসংখ্য বাংলাদেশি যাত্রী বিপাকে পড়েছেন। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল এবং তাদের গন্তব্যে পৌঁছানোর বিকল্প ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সহায়তায় বিমান প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী অবস্থান করছেন। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেছেন, প্রবাসীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘ হলে রেমিট্যান্স প্রবাহ ও প্রবাসীদের কর্মসংস্থানে প্রভাব পড়তে পারে। তাই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!