গ্রাহকদের জন্য আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারে নতুন প্রণোদনা ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)। নতুন এই উদ্যোগের ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ টেলিযোগাযোগ অপারেটররা কম খরচে ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ পাবেন।
মঙ্গলবার (১০ মার্চ) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় পরিচালিত প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট’ বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম প্যাকেজের আওতায় সি-মি-উই ফোর সাবমেরিন কেবল সিস্টেমের কক্সবাজার–সিঙ্গাপুর (টুয়াস) রুটে নতুন আইপিএলসি ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ বোনাস সুবিধা দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো প্রিপেইড গ্রাহক ২০০ গিগাবিট নতুন ক্যাপাসিটি কিনলে অতিরিক্ত ১০০ গিগাবিট ক্যাপাসিটি বিনামূল্যে পাবেন। একইভাবে ১০ গিগাবিট ক্যাপাসিটি কিনলে সমপরিমাণ আরও ১০ গিগাবিট বোনাস হিসেবে দেওয়া হবে।
যেসব গ্রাহকের বকেয়া রয়েছে, তারা যদি ২০২৬ সালের মধ্যে পরিশোধের সুনির্দিষ্ট সময়সূচি দিয়ে পোস্ট-ডেটেড চেক প্রদান করেন, তবে তারাও এই সুবিধা পাবেন। অফারটি শুধু নতুন অতিরিক্ত ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ক্যাপাসিটি থাকা পর্যন্ত ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দেওয়া হবে। প্যাকেজটি ১০ মার্চ ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
এছাড়া আইপি ট্রানজিট সেবার আওতায় শূন্য বকেয়া প্রিপেইড গ্রাহকদের জন্য ‘লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ’ নামে আরেকটি প্যাকেজ চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্ধারিত শর্ত সাপেক্ষে গ্রাহকরা সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বোনাস ব্যান্ডউইডথ সুবিধা পাবেন। এই সুবিধা কুয়াকাটা বা কক্সবাজার পয়েন্ট অব প্রেজেন্স (পপ) থেকে দেওয়া হবে এবং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিদ্যমান সিডিএন প্রোভাইডারদের ডেস্টিনেশন ব্যান্ডউইডথের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্যাকেজটি আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে।
বিএসসিপিএলসি জানিয়েছে, নতুন এই প্রণোদনা প্যাকেজের ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো প্রতি মেগাবিট ডাটা ৯০ টাকারও কম মূল্যে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ পাবে। এর মাধ্যমে দেশে তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!