তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের বিরুদ্ধে দাখিলকৃত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য একটি দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মো. আওলাদ হোসেনের স্বাক্ষরিত চিঠিতে কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ আবু সুফিয়ান নামের একজন ব্যক্তি এ এস এম জাহীদের বিরুদ্ধে সরকারি সম্পদ লুটপাট, নিলাম ও দরপত্র বাণিজ্য, অর্থ আত্মসাৎ এবং বদলি বাণিজ্য সংক্রান্ত অভিযোগ দাখিল করেছেন। এসব অভিযোগের তদন্তপূর্বক প্রতিবেদন তৈরি করতে কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীনকে। সদস্য হিসেবে রয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর।
চিঠির সঙ্গে কমিটিকে দুদক থেকে প্রাপ্ত অভিযোগপত্রের ছায়ালিপিও পাঠানো হয়েছে। তবে কমিটি কত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করবে, তা চিঠিতে উল্লেখ করা হয়নি। সূত্র; জাগো নিউজ

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!