নিজ নির্বাচনি আসনের এক অনুষ্ঠানে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে বাসায় বিশ্রামে আছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসকরা তার বাসায় গিয়ে শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং কিছু স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেন। রাত ১২টার দিকে জামায়াত আমিরের ব্যক্তিগত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরীক্ষাগুলো বুধবার সকালে সম্পন্ন করা হবে। প্রয়োজনীয় নমুনা বাসা থেকেই সংগ্রহ করা হবে।
জামায়াত আমিরের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, শরীর কিছুটা দুর্বল থাকলেও সার্বিকভাবে ভালো আছেন। তিনি বিশ্রামে রয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানা জামায়াত আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। কয়েকবার বমি হওয়ায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বাসায় ফিরে বিশ্রাম নেন।
ইফতার অনুষ্ঠান মঞ্চ থেকে ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা ছিল। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি আসতে পারেননি।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, জাতি তার নেতৃত্ব থেকে অনেক কিছু প্রত্যাশা করে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দায়িত্ব পালন করতে পারেন-এ কামনা করেন দলীয় নেতারা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!