দেশের বিচার ব্যবস্থাকে আরও ডিজিটাল ও দ্রুততর করার অংশ হিসেবে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড (ই-জামিননামা) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে কম্পিউটারের বাটন চেপে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
যে সাত জেলায় একযোগে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হয়েছে সেগুলো হলো— বগুড়া, ঝিনাইদহ, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, মাগুরা ও যশোর।
এর আগে প্রধানমন্ত্রী বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।
সকাল ৯টা ৫৮ মিনিটে সড়কপথে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর। সেখানে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
সফরসূচি অনুযায়ী, সকালে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে বগুড়ায় পৌঁছান তিনি। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দিনব্যাপী সফরে বগুড়ায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম।
বিকেলে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সব কর্মসূচি শেষে রাতে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!