ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি তার ভাইয়ের স্ত্রী তথা টেলিভিশন অভিনেত্রী মুসকান ন্যান্সি জেমসের বিরুদ্ধে ২ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন। মুম্বাইয়ের একটি সেশন কোর্টে দায়ের করা এই আবেদনে হানসিকা দাবি করেছেন, মুসকান সামাজিক যোগাযোগমাধ্যমে তার ও তার ভাই প্রশান্ত মোতওয়ানির বিরুদ্ধে পারিবারিক সহিংসতার যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
মানহানির ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি হানসিকা আদালতের কাছে অনুরোধ করেছেন যাতে মুসকান ভবিষ্যতে তার বিরুদ্ধে আর কোনো মন্তব্য করতে না পারেন এবং জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করেন।
মামলার আবেদনে বলা হয়েছে, এই বিতর্কের মূলে রয়েছে ২৭ লাখ রুপির একটি ঋণের বিরোধ। হানসিকার দাবি, প্রশান্তের সঙ্গে বিয়ের সময় মুসকান এই অর্থ ধার নিয়েছিলেন, যা বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি ফেরত দেননি। এই পাওনা টাকা যাতে দিতে না হয়, সেই উদ্দেশ্যেই মুসকান তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। অভিনেত্রী আরও স্পষ্ট করেছেন যে, ভাইয়ের দাম্পত্যজীবনে তার হস্তক্ষেপ ছিল নগণ্য এবং তিনি তাদের সঙ্গে একই বাড়িতে বসবাসও করতেন না। ফলে তাদের ব্যক্তিগত কলহ সম্পর্কে তার বিশেষ কোনো ধারণা ছিল না।
এর আগে মুসকান ন্যান্সি জেমস তার স্বামী ও হানসিকার বিরুদ্ধে মানসিক নির্যাতন ও যৌতুক হয়রানির অভিযোগ এনে একটি এফআইআর দায়ের করেছিলেন। তার দাবি ছিল, বিয়ের সময় দামি উপহারের দাবি এবং ক্রমাগত মানসিক চাপের কারণে তিনি ‘বেল’স পালসি’ নামক স্নায়বিক রোগে আক্রান্ত হয়েছেন। তবে হানসিকা এসব অভিযোগ অস্বীকার করে মুম্বাই হাইকোর্টে এফআইআর বাতিলের আবেদন করেছেন। বর্তমানে আন্ধেরির একটি ম্যাজিস্ট্রেটের আদালতেও মুসকানের বিরুদ্ধে একটি ফৌজদারি মানহানির মামলা চলছে।
হানসিকার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বিগত কয়েক মাস ধরে সংবাদমাধ্যমে তার নামে চলা কুৎসা এবং চরিত্রহননের চেষ্টায় তিনি গভীরভাবে ব্যথিত। তার দাবি, ভাইয়ের দাম্পত্য বিবাদের সুযোগ নিয়ে তাকে অন্যায়ভাবে অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে দেওয়া হয়েছে। নিজের সুনাম রক্ষা করতে এবং সত্য প্রতিষ্ঠার জন্য তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালে প্রশান্ত ও মুসকানের বিয়ে হলেও ২০২২ সাল থেকে তারা আলাদা থাকছেন এবং বর্তমানে তাদের বিচ্ছেদ প্রক্রিয়া চলমান। অপরদিকে, হানসিকা নিজেও ২০২২ সালে বিয়ের পর থেকে আলাদা সংসার করছেন। সম্প্রতি স্বামী সোহেল কাঠুরিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে অভিনেত্রীর।
জানা গেছে, দিন্দোশি সেশন কোর্টে এই মানহানির মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!