আগামী ১২ মার্চ থেকে আবারও ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে মালদিভিয়ান এয়ারলাইন্স। এ উপলক্ষে গুলশানের তাজ ম্যারিয়ট ভবনে এয়ারলাইন্সটির ঢাকা সিটি অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) অফিস উদ্বোধন করেন মালদিভিয়ান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এম. ইব্রাহিম ইয়াস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ এবং বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপ–এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ।
এ সময় জানানো হয়, ঢাকা-মালে রুটে সপ্তাহে দুই দিন (রোববার ও বৃহস্পতিবার) ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন ভাড়া শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৭,৮৮০ টাকা) থেকে। ফ্লাইটগুলো ভোরের দিকে ঢাকায় অবতরণ করবে, যাতে যাত্রীরা সহজে আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ ফ্লাইট ধরতে পারেন।
মালদিভিয়ান কর্তৃপক্ষ বলছে, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি নাগরিকদের চাহিদা এবং দুই দেশের আকাশপথে যোগাযোগ জোরদারের লক্ষ্যেই রুটটি পুনরায় চালু করা হচ্ছে। এতে প্রবাসী কর্মী ও ভ্রমণকারীদের জন্য সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণ ব্যবস্থা তৈরি হবে।
উদ্বোধনের পর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর কর্মকর্তাদের সঙ্গে।
এয়ারলাইন্সটি জানায়, যাত্রীরা ৩০ কেজি ব্যাগেজ সুবিধা এবং অনবোর্ড খাবার পাবেন। টিকিট বুকিং অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও কল সেন্টার (১৬৭১)–এর মাধ্যমে করা যাবে।
বিশ্লেষকদের মতে, ঢাকা-মালে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ব্যবসা ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!