কুমিল্লার লাকসামে গভীর রাতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) বাড়ি থেকে ফিল্মি স্টাইলে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে গত সোমবার (১ জুন) দিনগত মধ্যরাতে উপজেলার হারাখাল গ্রামে। ভাইরাল হওয়া ২৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ডুপ্লেক্স ভবনের ছাদ থেকে এক তরুণীকে কয়েকজন ব্যক্তি কাঁধে করে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় বাড়ির আঙিনা ও আশপাশে আরও কয়েকজনকে উপস্থিত থাকতে দেখা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাসুদ (৩২) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এর আগেও তারা একবার পালিয়ে বিয়ে করেছিলেন। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার মামলা করলে মাসুদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে ওই ছাত্রীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
পরিবারের অভিযোগ, সম্প্রতি জামিনে মুক্ত হয়ে মাসুদ তার সহযোগীদের নিয়ে রাতে ওই ছাত্রীর বাড়িতে হামলা চালান এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। একই সঙ্গে ঘর থেকে নগদ ১৭ লাখ টাকা ও ৩২ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন্নাহার লাইলী বলেন, এটি পূর্বের প্রেমঘটিত ঘটনা। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান চলছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!