ব্যয় সাশ্রয় এবং দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে সহজলভ্য পণ্য বিদেশ থেকে আমদানি না করার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করেছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানিয়েছেন।
সভায় একনেকের সম্মানী নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নিই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে?’
কাজের অংশ হিসেবেই এসব সভায় অংশ নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আপনাদের দায়িত্ব।’
এ ছাড়া প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্টের নামে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান ওই কর্মকর্তা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!