প্রেম, প্রতারণা, পরকীয়া ও প্রতিশোধের গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ পাপ কাহিনী ২। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় সিরিজটির প্রথম পর্ব উন্মুক্ত করা হয়।
নির্মাতা শাহরিয়ার নাজিম জয়-এর পরিচালনায় নির্মিত সিরিজটি চারটি ভিন্ন গল্প নিয়ে সাজানো হয়েছে। প্রতিটি গল্পে সমাজ ও ব্যক্তিজীবনের নানা টানাপোড়েন, সম্পর্কের ভাঙন, লোভ, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
সিরিজের প্রথম পর্বে মূলত মিডিয়া ও গ্ল্যামার জগতের আড়ালের বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে। নির্মাতাদের মতে, বাহ্যিক চাকচিক্যের আড়ালে ব্যক্তিগত সম্পর্ক ও পেশাগত জীবনের জটিলতা কীভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে, তা এই পর্বে দেখানো হয়েছে।
নির্মাতা জানান, ‘পাপ কাহিনী ২’ শুধু বিনোদনের জন্য নয়; বরং মানুষের ভেতরের অন্ধকার দিক এবং সামাজিক বাস্তবতা তুলে ধরার একটি প্রচেষ্টা। প্রতিটি পর্ব আলাদা গল্প হলেও মানবিক সম্পর্কের টানাপোড়েনই মূল থিম হিসেবে কাজ করেছে। সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, রুনা খান, কুসুম শিকদার, আশনা হাবিব ভাবনাসহ আরও অনেকে।
নির্মাতা আরও জানান, সিরিজটির বাকি পর্বগুলো ধাপে ধাপে প্রকাশ করা হবে। ‘প্রতারণা’ পর্বটি এখন দেখা যাচ্ছে, আর ‘প্রতিশোধ’, ‘পরকীয়া’ ও ‘প্রেম’ বিষয়ক গল্পগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে।
প্রথম সিজনের সাফল্যের পর নতুন কিস্তি হিসেবে ‘পাপ কাহিনী ২’ মুক্তির পর দর্শকমহলে আগ্রহ তৈরি হয়েছে এবং ওটিটি কনটেন্টে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!