অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা এবং উপদেষ্টা পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী/স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তালিকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা ও উপদেষ্টা পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী/স্বামীর সম্পদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এতে সাবেক উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পদ বিবরণীও যুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী/স্বামীর ২০২৪ সালের ৩০ জুন ও ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সরকারের সব উপদেষ্টার সম্পদ বিবরণী দ্রুততম সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে সংশ্লিষ্টদের সম্পদ বিবরণীর বিস্তারিত তথ্য দেখা যাবে।
সম্পদ বিবরণীর বিস্তারিত দেখতে। https://objectstorage.ap-dcc-gazipur-1.oraclecloud15.com/n/axvjbnqprylg/b/V2Ministry/o/office-cabinet/2026/1/180e7fd6-38be-4762-ad14-080b8170964d.pdf ক্লিক করুন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!